শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পীর শাহ ফজলে আকবর চিশতীর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০২৫ ইং
আলমডাঙ্গায় পীর শাহ ফজলে আকবর চিশতীর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

আলমডাঙ্গায় প্রয়াত পীর শাহ ফজলে আকবর চিশতীর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গত শুক্রবার বাদ জুম্মা এ উপলক্ষে মরহুমার নিজ বাড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিনোদিয়া দরবার শরীফের সভাপতি শাহ মো. ফজলে রাব্বির সভাপতিত্বে উপস্থিত ছিলেন শাহ মো. ফজলে রসুল, শাহ মো. সুলতান আহম্মেদ, শাহ মো. নাজমুস সাকির।

বিনোদিয়া দরবার শরীফের সেক্রেটারি মো. আজিম উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে আলোচনা করেন সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আলীম,উপস্থিত ছিলেন শাহ মো. নাজমুস সালেহীন আলীম, শিক্ষক, কবি ও সাহিত্যিক এম. জামিরুল ইসলাম খান জামিল, সৈয়দ গোলাম আহম্মেদ, তানজিলুর রহমান, আবু তালেব, আবু বক্কর, আতিকুর রহমান, বাদল মাস্টার, বাদশা মিয়া, হারেস চিশতী, বদর উদ্দিন মাস্টার, নেকবার হোসেন, আজিজুর রহমানসহ অনেক আশেকান জাকেরান।

উল্লেখ্য, পীর শাহ ফজলে আকবর ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি ইহকালের মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান। মরহুমের আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন।



কমেন্ট বক্স