শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সবুজকে শোকজ

  • আপলোড তারিখঃ ১৪-০২-২০২৫ ইং
দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সবুজকে শোকজ

দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা এই কারণ দর্শনোর নোটিশ প্রেরণ করেন। ওই নোটিশে আগামী তিন দিনের ভেতর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত জবাব দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজের কাছে প্রেরণ করা ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘আপনি দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক-এর মতো দায়িত্বশীল পদে আসিন থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো গুরুতর অভিযোগ থাকায় আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৩ দিনের মধ্যে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত জবাব দেয়ার জন্য নির্দেশ দেয়া হলো।’

উল্লেখ্য, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় চাঁদাবাজিসহ গুরুতর অভিযোগ রয়েছে।



কমেন্ট বক্স