শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও লাইসেন্স না থাকায়

  • আপলোড তারিখঃ ১৩-০২-২০২৫ ইং
জীবননগরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও লাইসেন্স না থাকায়

জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করার অপরাধে এ জরিমানা করা হয়। গতকাল বুধবার দুপুরে উপজেলার ইসলামপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, বেকারি, মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানে ইসলামপুর এলাকার আব্দুল হান্নানের মালিকানাধীন মেসার্স আরিফ ফুড প্রোডাক্টস—এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও সংরক্ষণ এবং লাইসেন্স না থাকার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন—২০০৯ এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দ্রুত লাইসেন্স গ্রহণের নির্দেশ দেওয়া হয়। অভিযানে ক্যাব (ভোক্তা অধিকার সংরক্ষণ কাউন্সিল) সদস্য এবং জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে।



কমেন্ট বক্স