শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৩১ দফা বাস্তবায়নে দর্শনা পৌর বিএনপির সভা

  • আপলোড তারিখঃ ১৩-০২-২০২৫ ইং
৩১ দফা বাস্তবায়নে দর্শনা পৌর বিএনপির সভা

৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে দর্শনায় পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় দর্শনা পুরাতন বাজার ক্যাম্পপাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পল্টু ঘোষ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ও দর্শনা সরকারি কলেজের সাবেক জিএস এনামুল হক শাহ মুকুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামত এবং তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা জরুরি। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য। এ জন্য প্রতিটি নেতা—কর্মীকে জনগণের সঙ্গে ভালো আচরণ ও সুন্দর ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। তবেই প্রকৃত বিএনপি নেতা বা কর্মী হওয়া সম্ভব।’
সভায় প্রধান বক্তা ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য ইকবাল হোসেন। এছাড়া খুলনা বিভাগীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরূপ কুমার দাস এবং জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম রঞ্জন দেবনাথ বক্তব্য দেন।
দর্শনা পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চঞ্চলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মঙ্গল শান্তারা, প্রদীপ কুমার রতন সণ্টু, বিএনপি নেতা আব্দুল জলিল, সাইফুল ইসলাম, নাসির উদ্দিন, সানোয়ার হোসেন, মজিবর রহমান, যুবদল নেতা ও সাবেক পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম মুকুল, অপু সুলতান, লালু শেখ, সমির, শরীফ উদ্দিন, শাহীন, ছাত্রদল নেতা ইকবাল, নাফিজ, সালাউদ্দিন, সুমন প্রমুখ।



কমেন্ট বক্স