শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির পৃথক অভিযান পরিচালনা

  • আপলোড তারিখঃ ১৩-০২-২০২৫ ইং
মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির পৃথক অভিযান পরিচালনা

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২০ বোতল ভারতীয় মদ ও ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এছাড়াও ৭ জন বাংলাদেশিকে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটক করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত দুইটা থেকে গতকাল বুধবার বিকেল পর্যন্ত বিজিবির পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার ও ৭ জনকে আটক করা হয়। গতকাল মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৪৭/৩ থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর গ্রামে অভিযান চালানো হয়। পরিচালিত এ অভিযানে ৭১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অপর দিকে, গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে সীমান্ত এলাকার পৃথক অভিযানে রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার হয়। এছাড়া, বেলা দুইটার দিকে আকন্দবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ৫২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার হয়।
অন্যদিকে, বাঘাডাঙ্গা, খোশালপুর এবং কুমিল্লাপাড়া বিওপি’র পৃথক অভিযানে ৭ জন বাংলাদেশিকে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে থানায় সোপর্দ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।



কমেন্ট বক্স