জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুব মঞ্জুর মৌনা। গতকাল বুধবার বিকেল চারটায় তিনি আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় তিনি সরকারি সকল সম্পত্তি রক্ষণাবেক্ষণসহ গ্রাহকের শতভাগ সেবা নিশ্চিত করতে সম্পূর্ণ দালাল মুক্ত পরিবেশে উপজেলার সকল ভূমি অফিসে গ্রাহকদের হয়রানি ও ভোগান্তি প্রতিরোধে সরাসরি অনলাইনে নামজারি, খাজনা, খতিয়ানসহ ভূমি সংক্রান্ত বিষয়ে সকল কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেন।
এছাড়া তিনি ভূমি অফিসের অবকাঠামো উন্নয়নের স্বার্থে প্রকাশ্যে নিলাম বিজ্ঞপ্তি ও নতুন ভবন নির্মাণের ব্যাপারে সার্বিক বিষয়ে খেঁাজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হাফিজুর রহমান, ইউনিয়ন উপ—সহকারী ভূমি কর্মকর্তা রুহুল আমিন, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আব্দুল্লাহ আল—রশীদ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সামাউল ইসলাম জুয়েল।
সমীকরণ প্রতিবেদন