আলমডাঙ্গা থানা—পুলিশ অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে রাজনৈতিক মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই মো. ওয়াহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে আলমডাঙ্গা থানার মামলা নম্বর ১০, ধারা— ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/ ৩০৭/৪২৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ The Penal Code ১৮৬০; তৎসহ ৩/৪/৬ ঞযব বিষ্ফোরক দ্রব্য আইন, ১৯০৮; তদন্তে প্রাপ্ত আসামি— হাটবোয়ালিয়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ১ নম্বর ভাংবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. বজলুর রশিদকে (৬৫) গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। এছাড়া একই মামলায় আলমডাঙ্গা তদন্তে প্রাপ্ত আসামি আইলহাঁস ইউনিয়নের কুটিপাইকপাড়া গ্রামের মৃত এলাহী মন্ডলের ছেলে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন (৫৫) ও একই ইউনিয়নের ঘোলদাড়ী গ্রামের মৃত মোফাজ্জেল মন্ডলের ছেলে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারি মো. আতিয়ার রহমানকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। তাদের সকলের নামে বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় তাদের চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন