জীবননগর মনোহরপুরে জামায়াতের কর্মী সমাবেশে চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাড. রুহুল আমিন বলেছেন, ‘সকল ষড়যন্ত্র মোকাবিলা করেই ইসলামের দাওয়াত মানুষের কাছে পেঁৗছাতে হবে।’ তিনি বলেন, ‘যেখানেই মানুষ থাকবে, সেখানেই জামায়াতের দাওয়াত থাকবে। ঘরে ঘরে ইসলামের দাওয়াত পেঁৗছে দিতে হবে। উত্তম কথার মাধ্যমে দাওয়াত দিতে হবে। যারা আমাদের বিরোধিতা করে, একসময় আল্লাহ তায়ালা তাদেরকেও ইসলামের জন্য কবুল করবেন। ইসলামের বিরুদ্ধে আগেও ষড়যন্ত্র ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। যে ব্যক্তি আল্লাহ তায়ালার ওপর ভরসা করবে, আল্লাহ তায়ালা তার সাহায্যকারী হবেন।’
বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার বেলা ৩টায় এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মনোহরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে ও জীবননগর উপজেলা অর্থ সম্পাদক আশাবুল মল্লিকের উপস্থাপনায় প্রধান অতিথি থেকে চুয়াডাঙ্গা—২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা আমির অ্যাড. রুহুল আমিন বক্তব্য দেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, সেক্রেটারি সাখাওয়াত হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর ও উপজেলা প্রচার সম্পাদক সুজাউল হক জিহাদ।
সমীকরণ প্রতিবেদন