শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জামায়াত নেতা রাসেলের গণসংযোগ

  • আপলোড তারিখঃ ১০-০২-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় জামায়াত নেতা রাসেলের গণসংযোগ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল গণসংযোগ করেছেন। গতকাল সোমবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা বদরগঞ্জ বাজারে এ গণসংযোগ করেন। এসময় তিনি বাজারে বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের কাছে যেয়ে ভোটের বিষয়ে কথা বলে দোয়া চান।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা টিমের সদস্য আব্দুর রউফ, থানা নায়েবে আমির আব্দুল জব্বার, আব্দুল কাদের মল্লিক, কুতুবপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা খবির উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন সেক্রেটারি মহরম মুন্সী, কুতুবপুর ইউনিয়ন সহকারী আনোয়ার হোসেন, রাসেল, কুতুবপুর ইউনিয়ন অর্থ সম্পাদক তারিফুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মনোয়ার হোসেন, আমিরুল ইসলাম শফি, শংকরচন্দ্র ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মহন মিয়া, মাহমুদুল হাসান ফুয়াদ, আখতারুজ্জামান, জুবায়ের প্রমুখ।



কমেন্ট বক্স