‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে দর্শনা বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. মমতাজ মহল।
তিনি বলেন, ‘প্রতিটি স্কুলের ছেলে-মেয়েদের মানসিক শক্তি বৃদ্ধি ও শরীর মন দুটোই ভালো রাখতে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি মোবাইল নয়, খেলাধুলা করে নিজেকে সুস্থ রাখতে জীবন সুসংগঠিত রাখতে সহায়ক হবে। তাই আমি ছেলে মেয়ে ও শিক্ষকদের বলব, লেখাপড়ার পাশাপাশি বেশি বেশি খেলাধুলার চর্চা রাখতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রশিদ, উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার রাফেজুল ইসলাম, দর্শনা দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী, দর্শনা বালিকা বিদ্যালয়ের সমাজবিজ্ঞানের শিক্ষক নাহারুল ইসলাম মাস্টার, হাফিজুর রহমান প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন