দর্শনা থানা-পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে। গত রোববার গভীর রাতে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীরের নেতৃত্বে এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেগমপুর ইউনিয়নের বোয়লিয়া গ্রামের মৃত জাফর আলীর ছেলে সালাউদ্দিন (৩৩), নবগঠিত নেহালপুর ইউনিয়নের কুন্পিুর গ্রামের সৈয়দ আলীর ছেলে জামাল উদ্দিন (৫৫), একই ইউনিয়নের রমজান মন্ডলের ছেলে মফিজুল ইসলাম (৪৬), দর্শনা পৌরসভার কলেজ পাড়ার মহিদুল ইসলামের ছেলে জিআর মামলার আসামি রনি (২৯), দর্শনা শান্তিপাড়ার মৃত ওয়াসিমের ছেলে সজল ওরফে সুজনকে (২২) এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। এছাড়া কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আবুল বাশারের ছেলে সুমনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ৬ জনকে চুয়াডাঙ্গার আদালতে প্রেরণ করা হয়েছে
সমীকরণ প্রতিবেদন