শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির পৃথক অভিযান পরিচালনা

  • আপলোড তারিখঃ ১১-০২-২০২৫ ইং
মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির পৃথক অভিযান পরিচালনা

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে। এছাড়াও ১৪ জন বাংলাদেশিকে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটক করা হয়েছে। গত রোববার রাত সাড়ে ১২টা থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত বিজিবির পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার ও ১৪ জনকে আটক করা হয়। গতকাল মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫১/২-আর থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কানাইডাঙ্গা গ্রামে অভিযান চালানো হয়। পরিচালিত এ অভিযানে ৪৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া গতকাল দুপুরে জীবননগরের উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে আসামিবিহীন ৫৫ বোতল বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অপর দিকে, গতকাল সীমান্ত এলাকার পৃথক অভিযানে কুসুমপুর, বেনীপুর, পলিয়ানপুর এবং বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা থেকে ১৪ জন বাংলাদেশিকে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে থানায় সোপর্দ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।



কমেন্ট বক্স