শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জামজামি ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১১-০২-২০২৫ ইং
জামজামি ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

আলমডাঙ্গার জামজামি ইউনিয়ন জামায়াতে ইসলামীর মাসিক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটায় ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির ফজলুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রভাষক শফিউল আলম বকুল। বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন নায়েবে আমির রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা নুর ইসলাম, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি এনামুল হক ও ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি হৃদয় শাহ। এছাড়া ইউনিয়নের সকল ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি ও দায়িত্বশীল নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধান অতিথি শফিউল আলম বকুল বলেন, ‘বিগত আওয়ামী সরকার আমাদের দমন-পীড়ন চালিয়ে জামায়াতকে ধ্বংস করতে পারেনি। কারণ আমাদের তৃণমূল ইউনিটগুলো সবসময় সক্রিয় ছিল। একটি গাছের শাখা-প্রশাখা কেটে ফেললেও যদি মূল শিকড় শক্ত থাকে, তাহলে সেটি আবার বেড়ে ওঠে। ঠিক তেমনি, আমাদের সংগঠনও আরও শক্তিশালী হয়ে উঠেছে।’ তিনি দলীয় নেতা-কর্মীদের তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করে জনমত গঠনের আহ্বান জানান। সভাপতির বক্তব্যে ইউনিয়ন আমির ফজলুল হক দলীয় ঐক্য বজায় রেখে ইউনিয়নে কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দেন।



কমেন্ট বক্স