শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় আওয়ামী লীগ-যুবলীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১১-০২-২০২৫ ইং
আলমডাঙ্গায় আওয়ামী লীগ-যুবলীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক দ্রব্য আইনের মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই ওয়াহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার মামলা নম্বর-১০, বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর তদন্তে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাড়াদী গ্রামের মকবুল হোসেনের ছেলে শামসুজ্জামান (৪০), জামজামি ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি ও নারায়ণপুর গ্রামের মৃত বিশারত আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৫), ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইখতার আলী মণ্ডলের ছেলে রেজাউল করিম (৩৭), বাড়াদী ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য ওহিদুল ইসলামের ছেলে সাকিব হাসান (২৩) ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ফজলুল হকের ছেলে মিল্টন আলী রিণ্টু (২৬)। গ্রেপ্তারকৃতদের গতকালই চুয়াডাঙ্গা জেলা আদালতের পাঠানো হয়।



কমেন্ট বক্স