শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দেহাটি-আন্দুলবাড়ীয়ায় বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১০-০২-২০২৫ ইং
দেহাটি-আন্দুলবাড়ীয়ায় বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত

জীবননগর উপজেলার দেহাটি-আন্দুলবাড়ীয়া নেককারীপাড়া ইছালে ছওয়াব কমিটির উদ্যোগে ফুরফুরা শরীফের অমর স্মৃতি স্মরণে মহান ছিদ্দিকীয়া আমিনীয়া ৪০তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার আসর নামাজের পর দেহাটি-আন্দুলবাড়ীয়া নেককারীপাড়া আমবাগানে এ মাহফিলের আয়োজন করা হয়। আতিয়ার রহমানের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ভাগ্নে আল্লামা নুরুল ইসলাম কাসেমী। বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করেন হযরত মাওলানা রেজাউল করিম। এছাড়া তাফসির পেশ করেন আমিনীয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি নাসির উদ্দীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খাঁন খোকন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সহসভাপতি তানভীর হোসেন রাজীব। মাহফিল উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি হযরত মাওলানা শাহ্ মো. আনোয়ার হুসাইন।



কমেন্ট বক্স