শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নিসচার লিফলেট বিতরণ ও পিঠা উৎসব

  • আপলোড তারিখঃ ১০-০২-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় নিসচার লিফলেট বিতরণ ও পিঠা উৎসব

চুয়াডাঙ্গা সড়কে গাড়িচালকদের সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে শহরের প্রধান সড়কগুলোতে চলাচলকারী যানবাহনের চালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পরে নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা শাখার সদস্যদের নিয়ে নিসচা কার্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। লিফলেট বিতরণ ও পিঠা উৎসবে উপস্থিত ছিলেন নিসচা চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, সহসভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, কানিজ সুলতানা, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক জামান আখতার, কামরুজ্জামান সেলিম ও শামীম আহমেদ বিপ্লব, অর্থ সম্পাদক কাজী রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, দপ্তর সম্পাদক শেখ লিটন, প্রচার সম্পাদক রোমান হোসেন রাহুল, দুর্ঘটনা ও গবেষণা বিষয়ক সম্পাদক জিসান আহমেদ, মহিলাবিষয়ক সম্পাদক তানজিল মনোয়ার মিনি প্রমুখ।



কমেন্ট বক্স