শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় অতিদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

  • আপলোড তারিখঃ ১০-০২-২০২৫ ইং
দর্শনায় অতিদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দর্শনায় যাকাত ফান্ডের উদ্যোগে দারিদ্র্য বিমোচনের লক্ষে ৭ জন অতিদরিদ্র নারীকে আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটায় দর্শনা পুরাতন বাজারস্থ ইসলামী গণউন্নয়ন পাঠাগারে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেন যাকাত ফান্ডের সভাপতি ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আব্দুল কাদের।

এসময় উপস্থিত ছিলেন যাকাত ফান্ডের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা আলমগীর আরাফাত, কোষাধ্যক্ষ সেলিম হোসেন, গোলজার হোসেন, আব্দুর রাজ্জাক প্রমুখ। সংগঠনের সেক্রেটারি আলমগীর আরাফাত জানান, ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে যাকাত ফান্ডের পক্ষ থেকে দেড় শতাধিক অতিদরিদ্র নারী ও পুরুষকে যাকাত থেকে প্রাপ্ত অর্থ দিয়ে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ভ্যান ও সেলাই মেশিন প্রদান করা হয়েছে। ভবিষ্যতে সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে যাকাতের টাকায় শাড়ি ও লুঙ্গি কিনে দেওবার সংস্কৃতির পরিবর্তে যাকাতের প্রকৃত উদ্দেশ্য সাধনের লক্ষ্যে আত্মকর্মসংস্থানের এই উদ্যোগ আরও বড় পরিসরে করতে চাই।



কমেন্ট বক্স