শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা

  • আপলোড তারিখঃ ১০-০২-২০২৫ ইং
মেহেরপুরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা

মেহেরপুর জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রনি আলম নুর, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করীম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিতম কুমার সাহা ও মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ মণ্ডল।
উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মনির, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শারমীন শাপলা, জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাফফর আহমেদ প্রমুখ। সভায় মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।



কমেন্ট বক্স