চুয়াডাঙ্গার বড় বাজার ও রেল বাজার এলাকায় টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল রোববার পরিচালিত এ অভিযানে মেসার্স আকাশ স্টোরে মেয়াদোত্তীর্ণ করমচা, টুট্টি ফ্রুটি এবং
ভেজাল মিশ্রিত কোকো পাউডার বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

এছাড়া বড় বাজারের ফল ব্যবসায়ীদের মূল্যতালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী
পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে ক্যাব সদস্য এবং জেলা পুলিশের একটি টিম। সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান
জানান, জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যহত থাকবে।
সমীকরণ প্রতিবেদন