শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফুলকুঁড়ি শিশু বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ০৯-০২-২০২৫ ইং
ফুলকুঁড়ি শিশু বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

চুয়াডাঙ্গার ফুলকুঁড়ি শিশু বিদ্যালয়ে ২০২৪ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থী এবং ২০২৫ সালের ক্রীড়া, সংস্কৃতি ও কেরাত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক আব্দুস সালাম (রংধনু), চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের অবসরপ্রাপ্ত প্রধান মেডিকেল অফিসার ডা. মো. বেলাল উদ্দীন।

``

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মো. ইনামুল হক। বিদ্যালয়ের অধ্যক্ষ নাসিমা মরিয়মের পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের কৃতিত্বের প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ অগ্রগতির জন্য অনুপ্রাণিত করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্বে সভাপতি পুরস্কার বিতরণী ও সভার সমাপ্তি ঘোষণা করেন।



কমেন্ট বক্স