শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের মাতৃবিয়োগ

  • আপলোড তারিখঃ ০৯-০২-২০২৫ ইং
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের মাতৃবিয়োগ


ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি, দৈনিক সময়ের সমীকরণের ঝিনাইদহ অফিস প্রধান ও দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা সংবাদদাতা আসিফ কাজলের মাতা জরিনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার ভোর ৬টা ২০ মিনিটে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
দৈনিক সময়ের সমীকরণের সম্পাদক ও প্রকাশক শরীফুজ্জামান শরীফ, প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ সমীকরণ পরিবার মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন বলেন, ‘আমরা গভীরভাবে শোকাহত। আসিফ কাজলের মায়ের মৃত্যুতে আমরা সমীকরণ পরিবার একজন অভিভাবক হারালাম। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমা জরিনা বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে রোগে ভুগছিলেন। শনিবার ভোরে অজু করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মৃত্যুকালে তিনি পাঁচ পুত্রসন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, সাংবাদিক মাতার মৃত্যুর খবর শুনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আত্মীয়-স্বজন বংকিরা গ্রামে ভিড় জমান। পরে গতকাল বাদ আসর বংকিরা হাইস্কুল মাঠে জানাজা শেষে মরহুমাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাজা ও দাফন কার্যে অংশ ঝিনাইদহ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেন আমিনুল ইসলাম লিটন, সহসভাপতি আসিফ ইকবাল মাখন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, দৈনিক সময়ের সমীকরণের হরিণাকুণ্ডু প্রতিনিধি হোসরাব হোসেন, মহেশপুর প্রতিনিধি আব্দুর রহিম, স্বজন, পাড়া প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।



কমেন্ট বক্স