শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সাজাপ্রাপ্ত ও মাদক মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

  • আপলোড তারিখঃ ০৯-০২-২০২৫ ইং
মেহেরপুরে সাজাপ্রাপ্ত ও মাদক মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

মেহেরপুরে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও মাদক মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার মধ্যরাত থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত মেহেরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সুপার মাকসুদা আক্তার খানমের নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিনের নেতৃত্বে পুলিশের বিশেষ টিম এ অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মেহেরপুর পৌর এলাকার হঠাৎপাড়ার নূর হোসেনের ছেলে সহিদুল ইসলাম (মামলা নং: জিআর-২৯২/২১), সদর উপজেলার কালীগঞ্জ পশ্চিমপাড়ার নিয়ামত আলীর ছেলে মোকাদ্দেস ইসলাম (জিআর-৪১/২০১৯), চাঁদবিল গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাজু আহম্মেদ (সিআর-২৭/২০১৯), শিশিরপাড়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী রশিয়া খাতুন (সিআর-৯৭৫/২০২৩, ঝিনাইদহ) এবং শোলমারী নতুনপাড়ার মোতালেব হোসেনের ছেলে সেন্টু মিয়া।
ওসি শেখ মেসবাহ উদ্দিন জানান, গতকালই গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



কমেন্ট বক্স