শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

  • আপলোড তারিখঃ ০৭-০২-২০২৫ ইং
আলমডাঙ্গায় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট চরশ্রীরামপুর গ্রামের রবিউল হক ডাবলুকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, উপজেলার কালিদাসপুর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের মৃত মোশারেফ মন্ডলের ছেলে রবিউল হক ডাবলু (৪২) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে বলে অভিযোগ ছিল পুলিশের কাছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই ওয়াহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তার নিকট থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



কমেন্ট বক্স