শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিশিষ্ট চিকিৎসক ডা. জেড.এইচ.এম. ওয়াহিদ আশরাফ দেলওয়ারের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০২৫ ইং
বিশিষ্ট চিকিৎসক ডা. জেড.এইচ.এম. ওয়াহিদ আশরাফ দেলওয়ারের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

চুয়াডাঙ্গার স্বনামধন্য ও গরিবের ডাক্তার খ্যাত বিশিষ্ট চিকিৎসক আলহাজ্ব ডা. জেড.এইচ.এম. ওয়াহিদ আশরাফ দেলওয়ার-এর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি শুধু একজন দক্ষ চিকিৎসকই ছিলেন না, ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, সৎ, আদর্শবান ও দানশীল ব্যক্তিত্ব। চিকিৎসা সেবার পাশাপাশি তিনি চুয়াডাঙ্গা লেখক সমিতির সভাপতি ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা জেলা শাখার তৎকালীন সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে। মহান আল্লাহ্ তাকে জান্নাতবাসী করুন-এ প্রার্থনা জানিয়েছেন তার বড় ছেলে ডা. ওয়াহিদ মাহমুদ রবিন, কন্যা ডা. ফারহানা ওয়াহিদ তানি, ছোট ছেলে ওয়াহিদ মাসুদ দিনার, জামাতা ডা. আব্দুল্লাহ আল-মামুন, মরহুমের পরিবারবর্গ ও নারদিতা ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।



কমেন্ট বক্স