শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০২৫ ইং
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহাম্মেদ মারুফ বলেছেন, ‘আমি বাংলাদেশের পাঠক নন্দিত দৈনিক ইনকিলাব নিয়মিত ফলো করি (ও ভড়ষষড়ি উধরষু ওহয়ঁরষধন)। কারণ বাংলাদেশের কৃষ্টি কালচার বিশেষ করে ইসলামী মূল্যবোধের সঙ্গে পত্রিকাটির সম্পাদকীয় নীতি সঠিকভাবে অনুসরণ করে। রাষ্ট্রদূত সৈয়দ আহাম্মেদ মারুফ গতকাল বুধবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপার উপটজেলার বারোইপাড়ায় বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজ শেষে দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা সংবাদদাতা ও ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের সঙ্গে কুশল বিনিময়কালে এ কথা বলেন। এসময় ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, প্রেসক্লাবের সহ-সম্পাদক রবিউল ইসলাম রবি, বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি শাহজাহান নবীন ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি আহসান কবীর উপস্থিত ছিলেন।

এর আগে শৈলকুপা উপজেলার হরিহারা প্রাইমারি স্কুলমাঠে প্রান্তিক খামারীদের এক সমাবেশে বক্তৃতা করেন পাকিস্তানের হাইকমিশনার। এসময় তিনি বাংলাদেশের দরিদ্র খামারিদের জন্য উন্নত জাতের শাহীওয়াল গাভীর পাশাপাশি ভেড়া ও ছাগল দিতে পাকিস্তান প্রস্তুত রয়েছে, এতে বাংলাদেশের খামারিদের জীবনমান আরও সমৃদ্ধ হবে জানান তিনি।

সৈয়দ আহাম্মেদ মারুফ বলেন, ‘পাকিস্তান ও বাংলাদেশ আপনাদের মত জনগণ দ্বারা পরিচালিত হয়এবং আপনারাই দেশ দুটির চলিকাশক্তি। সবচেয়ে মজার বিষয় আপনারা যে সমস্যায় ভোগেন, ঠিক পাকিস্তানের নাগরিকরাও সেই সমস্যা ভোগ করেন।’

খামারিদেরওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাড. আসাদুজ্জামান, ঝিনাইদহ জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস, এলডিডিপির প্রকল্প পরিচালক ড. জসিম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডীন ড. আমিনুল হক, জেলা প্রাণিসস্পদ অফিসার ডা. এ.এস.এম আতিকুজ্জামান, তিস্তা নদী রক্ষা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ও শৈলকূপা সম্মিলিত খামারি পরিষদের মুখপাত্র হুমায়ন বাবর ফিরোজ।



কমেন্ট বক্স