তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গার সহযোগিতায় ৬ দিনব্যাপী ‘নারী উদ্যোক্তা মেলা’ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্যোৎসবের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিপরীতে মুক্তমঞ্চ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, অন্যান্য ছাত্র প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমান।
সমীকরণ প্রতিবেদন