শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ‘মিথ্যা’ মাদক মামলা থেকে মুক্তির দাবি

  • আপলোড তারিখঃ ০৫-০২-২০২৫ ইং
মেহেরপুরে ‘মিথ্যা’ মাদক মামলা থেকে মুক্তির দাবি

‘মিথ্যা’ মাদক মামলা থেকে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মেহেরপুরের গাংনীর করমদী গ্রামের গোসাইডুবি পাড়ার মরজেম হোসেনের ছেলে আলমগীর হোসেন। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে গাংনী উপজেলার করমদী বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিজিবির অভিযানে উদ্ধারকৃত মাদক বিক্রি করে না দেওয়ার অপরাধে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করছে গাংনী উপজেলার মথুরাপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হাফিজুর রহমান। তিনি সম্প্রতি জব্দকৃত মাদক বিক্রয়ের প্রস্তাব দিলে আমি তার কথায় রাজি না হলে তিনি আমার নামে মিথ্যা মামলা দিয়েছে। এর আরেকটি কারণ হিসেবে আলমগীর বলেন, ইতিপূর্বে নায়েক সুবেদার হাফিজুর রহমান আমার ব্যবহৃত একটি সিমকার্ড ব্যবহার করতো। যা আমি দিন দশেক পূর্বে বন্ধ করে দেওয়ায় আরও রাগান্বিত হয়ে আমার বিরুদ্ধে মাদকের মিথ্যা মামলা দিয়েছেন। যার মামলা নম্বর ২৪ তারিখ ৩১/০১/২০২৫ ইং ধারা ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৪(গ)৪১ রুজু করা হয়। এই মামলায় আমাকে ২ নং আসামি করা হয়েছে। এই মাদকের ঘটনার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই।

আলমগীর প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে মামলাটি তদন্ত করে প্রকৃত আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এ ব্যাপারে মথুরাপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হাফিজুর রহমান বলেন, মাদকসহ যে আসামিকে ধরা হয়েছে তার স্বীকারোক্তি মোতাবেক আলমগীরের নামে মামলা দেওয়া হয়েছে। আসামি আলমগীর সংবাদ সম্মেলনে যেসব কথা বলছে তার ১০ ভাগ সত্য আর ৯০ ভাগ মিথ্যা। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।



কমেন্ট বক্স