শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাংবাদিক রফিক রহমানের শ্বশুর ‘বড় খোকার’ দাফন

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০২৫ ইং
সাংবাদিক রফিক রহমানের শ্বশুর ‘বড় খোকার’ দাফন

এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি, সিনিয়র সাংবাদিক রফিক রহমানের শ্বশুর নবিরুল ইসলাম ওরফে বড় খোকার দাফন সম্পন্ন হয়েছে। গত রবিবার সকাল ১০টার দিকে জান্নাতুল মওলা মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

নবিরুল ইসলাম ওরফে বড় খোকার জানাজা ও দাফনকারে‌্য অংশ নেন দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক-প্রকাশক আজাদ মালিতা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, অর্থ সম্পাদক আতিয়ার রহমান, প্রেসক্লাবের সদস্য রিফাত রহমান, আব্দুস সালাম, মফিজ জোয়ার্দ্দার প্রমুখ।

উল্লেখ্য, গত শনিবার বিকেল পৌনে ৫টার দিকে কোর্টপাড়াস্থ নিজ বাসভবনে নবিরুল ইসলাম বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।



কমেন্ট বক্স