শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে তারুণ্যের উৎসবে উপলক্ষে আয়োজিত বিভিন্ন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ০২-০২-২০২৫ ইং
মেহেরপুরে তারুণ্যের উৎসবে উপলক্ষে আয়োজিত বিভিন্ন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা পর্যায়ে আয়োজিত ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে ভলিবল এবং সদর উপজেলা ব্যাডমিন্টন কোর্টে ব্যাডমিন্টন খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে এনডিসি সাজিদুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতামুল হক, মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. রকিব উদ্দিন উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স