সোমবার, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জেহালার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার

  • আপলোড তারিখঃ ০১-০২-২০২৫ ইং
জেহালার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আলমমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ২৫ জানুয়ারি (স্মারক নম্বর বিএনপি/বহিষ্কার/০১/০১/২০২৫) জেহালা ইউনিয়ন শাখা বিএনপির সভাপতি শহীদুদদ্দোজা মিল্টন ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন খাঁন স্বাক্ষরিত পত্রে তাকে বহিষ্কার করা হয়। পত্রে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীর আলমকে দলের গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। এবং এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ