শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা

  • আপলোড তারিখঃ ৩০-০১-২০২৫ ইং
কার্পাসডাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা

দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে মুন্সিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। মহিলা দলের নেত্রী খাদিজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মণ্টু মিয়া, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজোহা পলাশ, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, সিনিয়র সহসভাপতি করম আলী মেম্বার, সাধারণ সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিক্কার আলী ভুট্ট, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম টুটুল, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন খসরু, যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম আসা, বিএনপি নেতা রোকনুজ্জামান তোতাম, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী সীমা খাতুন ও আজমিরা শাহিন কথা।
আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাজিবর রহমান মেম্বার, নোয়াজ্জেস মেম্বার, মাহবুর মেম্বার, সামসের শেখ, রমজান মোড়ল, মো. নজরুল, মঞ্জু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, যুবদল নেতা কবির, তারিকুল ইসলাম, মঞ্জু, হাসিবুল, আজিবুর রহমান, কৃষকদল নেতা আহসান খান, জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী আলেয়া সিদ্দিকা, শাহানা পারভিন, হাসি মির্জাসহ শতশত জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মী। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম।



কমেন্ট বক্স