শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিল সভা

  • আপলোড তারিখঃ ২৯-০১-২০২৫ ইং
ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিল সভা

ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ চুয়াডাঙ্গার একাডেমিক কাউন্সিলের ২৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ইউনিভার্সিটির সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম মোফাজ্জল হোসেন। সভায় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ডিন কৃষি অনুষদ প্রফেসর ড. মো সিরাজুল ইসলাম, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সেলিম তোহা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন।

ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) নাফিউল ইসলাম জোয়ার্দ্দারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির কৃষি বিভাগের বিভাগীয় প্রধান ড. নাহিদ পারভেজ, সোসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান শামসুন নাহার, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মোস্তাফিজুর রহমান, ইইই বিভাগের বিভাগীয় প্রধান আরিফুর রহমান, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান নুরু নাহার, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান উম্মে তোহ্ফা, আইন বিভাগের বিভাগীয় প্রধান বিল্লাল হোসেন ও পাবলিক হেলথ্ বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম।
সভায় ২২তম একাডেমিক কাউন্সিল সভার কার্যপত্র পাঠ ও পরিসমর্থন করেন। বিভিন্ন বিভাগের পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। ২০২৫ সালের একাডেমিক ক্যালেন্ডার অনুমোদন বিষয়ে আলোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের এজি, সিএসই এবং ইইই মাস্টার্স প্রোগ্রাম চালুর বিষয়ে আলোচনা করা হয় এবং বার্ষিক স্পোর্টস ডে নির্ধারণ বিষয়ে আলোচনা করা হয় এবং বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।



কমেন্ট বক্স