বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নেহালপুরে বিএনপির কর্মীসভা ও শীতবস্ত্র বিতরণ

  • আপলোড তারিখঃ ২৯-০১-২০২৫ ইং
নেহালপুরে বিএনপির কর্মীসভা ও শীতবস্ত্র বিতরণ

চুয়াডাঙ্গার দর্শনা থানার নেহালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় বোয়ালিয়া আখ সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মী সভায় সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ আলী। প্রধান বক্তা ছিলেন নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক আবু সালেহ মেম্বার, বিএনপি নেতা শফিকুল ইসলাম মাস্টার, জাহিরুল ইসলাম ও শান্তি মিয়া।
উপস্থিত ছিলেন দর্শনা থানা যুবদলের সদস্য মোজাম্মেল হক, মোহাম্মদ আলী এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন দর্শনা থানা যুবদলের সদস্যসচিব সাজেদুর রহমান মিলন এবং সঞ্চালনায় ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইজাজ ডাক্তার। কর্মী সভা শেষে ব্যক্তিগত উদ্যোগে ১ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এলাকার দেড় শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল