শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সীমান্ত ইউনিয়ন মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন

  • আপলোড তারিখঃ ২৯-০১-২০২৫ ইং
সীমান্ত ইউনিয়ন মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে সীমান্ত ইউনিয়ন মহিলা দলের আয়োজনে সীমান্ত ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মহিলা দলের জীবননগর উপজেলা শাখার আহ্বায়ক পেয়ারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সভাপতি রউফুন নাহার রিনা। প্রধান বক্তা ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন।

বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান আলী, জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েন, চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি শেফালী খাতুন, চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, জীবননগর সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক বদর উদ্দিন বাদল প্রমুখ। সম্মেলন পরিচালনা করেন জীবননগর উপজেলা মহিলা দলের সদস্যসচিব রেবেকা সুলতানা।



কমেন্ট বক্স