শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার উত্তর চাঁদপুরে মহিলা দলের কর্মী সমাবেশ

  • আপলোড তারিখঃ ২৮-০১-২০২৫ ইং
দামুড়হুদার উত্তর চাঁদপুরে মহিলা দলের কর্মী সমাবেশ

দামুড়হুদার উত্তর চাঁদপুরে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে উত্তর চাঁদপুর প্রাইমারি সরকারি স্কুলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মহিলা দলের ৯ নম্বর নম্বর ওয়ার্ড সভাপতি সালেহা খাতুনের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা ছিলেন দামুড়হুদা থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।

সমাবেশে দামুড়হুদা থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বলেন, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ১৯৭৮ সালের রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। সেই থেকেই মহিলা দলের নেতৃত্বে এ সংগঠনটি পরিচালিত হচ্ছে এবং সারা বাংলাদেশের ন্যায় দামুড়হুদায় মহিলা নেত্রীরা ভালো ভূমিকা পালন করছেন। এতদিন স্বৈরাচারী শেখ হাসিনা একনায়তন্ত্র রাষ্ট্র কায়েম করেছিল। ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছিল এ দেশের জনগণের। তাই ছাত্র-জনতার হাত থেকে রক্ষা পায়নি স্বৈরাচারী শেখ হাসিনা। পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের দশম শ্রেণি পর্যন্ত ফ্রি পড়াশোনার সুযোগ করে দিয়েছিল এবং মেয়েদের জন্য উপবৃত্তি চালু করেছিলেন। এ দেশের জনগণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিগত দিনেও বিএনপি জনগণের পাশে ছিল, এখনো থাকবে। তাই সামনে নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে দেশ পরিচালনার সুযোগ দিলে এ দেশের মানুষ ভালো থাকবে।

``

এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মণ্টু মিয়া, থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, থানা মহিলা দলের নেত্রী শাহনাজ পারভিন আজমিরা শাহীন কথা, পারুল পলি, দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজালাল বাবু, থানা বিএনপির সদস্য সাবেক মেম্বার আব্দুল হামিদ, বিএনপি নেতা শামসুল ইসলাম, রোকনুজ্জামান তোতাম, ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, কৃষক দলের নেতা আব্দুল আলিম মেম্বার, ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবদল নেতা শফিকুল ইসলাম, তরিকুল ইসলাম আবুল কালাম প্রমুখ।



কমেন্ট বক্স