শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জজ কোর্টের অ্যাড. মোশাররফ হোসেন আর নেই

  • আপলোড তারিখঃ ২৫-০১-২০২৫ ইং
চুয়াডাঙ্গা জজ কোর্টের অ্যাড. মোশাররফ হোসেন আর নেই

চুয়াডাঙ্গা জজ কোর্টের সিনিয়র আাইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।
এদিকে, গতকাল শুক্রবার রাত ৯টায় মোশাররফ হোসেনের নিজ বাড়ি আলমডাঙ্গা উপজেলার এনায়েতপুর গ্রামে নামাজে জানাজা শেষে তার লাশের দাফন কাজ সম্পন্ন হয়। মৃত্যুকালে মোশাররফ হোসেন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম ও সাধারণ সম্পাদক আহসান আলী সিনিয়র আইনজীবী মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



কমেন্ট বক্স