শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় মাঠ থেকে কৃষকের শ্যালো মেশিন চুরি

  • আপলোড তারিখঃ ২৩-০১-২০২৫ ইং
কার্পাসডাঙ্গায় মাঠ থেকে কৃষকের শ্যালো মেশিন চুরি

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় মাঠ থেকে কৃষকের শ্যালো মেশিন চুরি করে নিয়ে গেছে চোরেরা। গত মঙ্গলবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। জানা গেছে, কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গার গোয়ালপাড়ার আবু তাহেরের ছেলে আ. মমিনের একটি শ্যালো মেশিনটি বাঘাডাঙ্গা পূর্ব মাঠ থেকে চুরি করে নিয়ে যায় চোরেরা। এছাড়া গত রোববার ও সোমবার দিবাগত রাতে একই গ্রামের একই মাঠ থেকে গাজী রহমানের ছেলে সাইফুল ইসলাম ও আলী আহমেদ ফুরুইয়ের ছেলে কৃষক আতিকুল ইসলামের স্যালো মেশিন চুরি হয়েছে। পরপর তিন রাতে মাঠ থেকে তিনটি শ্যালো মেশিন চুরি হওয়ায় আতঙ্কের মধ্যে আছে কৃষকেরা।



কমেন্ট বক্স