মেহেরপুর ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের (ওয়াইপিএজি) উদ্যোগে লা ভোগ রেস্টুরেন্টে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পিস অ্যাম্বাসেডর এবং জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন। সভা সঞ্চালনা করেন পিএফজির সমন্বয়কারী মুজাহিদ আল মুন্না। ‘সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত এই সভায় রাজনৈতিক, ধর্মীয় এবং নৃগোষ্ঠীগত সম্প্রীতি জোরদার করার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন খুলনা অঞ্চলের এরিয়া সমন্বয়কারী এস.এম. রাজু জবেদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু। এছাড়া, ইয়েস বাংলাদেশ সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিক এস.এম. মেহেরাব হোসেন, ছাত্রদল নেতা মো. লিজন আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলমিন আলিফ খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র প্রতিনিধি এবং ওয়াইপিএজির সদস্যরা অংশগ্রহণ করেন।
সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফিল্ড কো-অর্ডিনেটর মো. আশরাফুজ্জামান। সভায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নসহ সম্প্রীতি উন্নয়নের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সমীকরণ প্রতিবেদন