শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরোজগঞ্জের তেঁতুল শেখ কলেজে তারুণ্যের উৎসব

  • আপলোড তারিখঃ ২২-০১-২০২৫ ইং
সরোজগঞ্জের তেঁতুল শেখ কলেজে তারুণ্যের উৎসব

চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবা বেলা সাড়ে ১১টার দিকে তেঁতুল শেখ কলেজের অধ্যক্ষ মারুফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাইফুল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ কে মডেল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাদের মাস্টার, তেঁতুল শেখ কলেজের প্রভাষক গোলাম কিবরিয়া, শাহারিয়ার ইসলাম, খাইরুল ইসলাম, আবুজার হোসেন, জাহিদুল ইসলাম, ফারুক আহ্ম্মেদ, রেজাউল করিম, আবুশামা, তাছলিমা পারভীন, আরিফ হোসেন, সুরুজ আলম, হারুনর রশীদ, রাকিবুল হাসান, মোস্তফা শওকত ইমরান, ফারহানা পারভীন, মনিরা পারভীন, রমিজ রায়হান, আল মেহেদী, সাইফুল ইসলাম, জহুর রায়হান, এনামুল হক, অফিস সহকারী কাম হিসাব সহকারী সাইদুর রহমান, রাজিবুল ইসলাম, রফিকুল ইসলাম, আশরাফুল আলম ও তরিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মোহাম্মদ রমিজ রায়হান ও নূর-ই-ফারজানা ইলাহ্।
তারুণ্যের উৎসবে কলেজের ছাত্র-ছাত্রীরা পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বর্জন, পরিবেশ দূষণ ও জীববৈচিত্র্য রক্ষা, পিঠা উৎসব, ক্রিকেট ও ব্যাডমিন্টনসহ নানা খেলার বিষয় নিয়ে আয়োজন করেন।



কমেন্ট বক্স