চুয়াডাঙ্গা শহরে গতকাল শুক্রবারের জামায়াতে ইমলামীর কর্মী সম্মেলনে হাজারো মানুষের আগমন সড়কে যানজটর সৃষ্টির কারণ হবে, এটা স্বাভাবিক। তবে ট্রাফিক পুলিশ এবং ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের দক্ষ তৎপরতায় সড়কে শৃঙ্খলা বজায় ছিল। সকালের পর থেকে দিনব্যাপী যানজট থাকলেও কোনো সড়কে বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
শহরের ব্যস্ত সড়কগুলোতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে পুলিশ এবং ছাত্রশিবিরের কর্মীদের সড়কের শৃঙ্খলায় কাজ করতে দেখা গেছে। যানবাহন নির্দিষ্ট লেনে রাখা, পথচারীদের সঠিক পথে পরিচালিত করা এবং মুসল্লিদের গন্তব্যে পেঁৗঁছাতে সহায়তা করা ছাত্রশিবিরের স্বেচ্ছাসেবক কর্মীদের প্রধান দায়িত্ব ছিল। এছাড়া সম্মেলনের আয়োজকরা আগেই জেলা পুলিশের সাথে সমন্বয় করে পরিকল্পনা প্রণয়ন করেন, যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে।
ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা শাখার একজন কর্মী সোহেল আহমেদ বলেন, ‘জানতাম সকালের পর থেকেই শহরে মানুষের সমাগম ঘটতে শুরু করবে। তাই সকালেই আমাদেরকে মাঠে নেমে পড়তে হয়েছে। আমরা সবার সাথে সমন্বয় করে গাড়ি পার্কিং, লেন ম্যানেজমেন্ট এবং মুসল্লিদের চলাচল সহজ করতে চেষ্টা করেছি। এমন বড় আয়োজনে দায়িত্ব পালন করতে পারা আমার জন্য সত্যিই আনন্দের।’
সমীকরণ প্রতিবেদন