শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৭-০১-২০২৫ ইং
শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে গত বুধবার রাতে মোটরসাইকেলের ধাক্কায় আহত ওয়াজেদ আলী নামের এক বৃদ্ধ মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ওয়াজেদ আলী মারা যান। ওয়াজেদ আলী ধাওড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

প্রত্যক্ষদর্শী মহিউদ্দিন জোয়ার্দ্দার জানান, গত বুধবার রাত ৯টার দিকে ধাওড়া বাজার থেকে ওয়াজেদ আলী এক সঙ্গী নিয়ে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি ও তৌহিদ নামের দুজন আহত হন। পথচারীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে  শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বৃহস্পতিবার ভোরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ওয়াজেদ আলী মারা যান।  শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, সড়ক দুর্ঘটনায় ধাওড়া গ্রামে ওয়াজেদ আলী নামের এক ব্যক্তি হাসপাতালে মারা গেছেন বলে শুনেছি। পুলিশ মোটরসাইকেল চালকের খোঁজ করছে



কমেন্ট বক্স