শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে জাতীয়তাবাদী মহিলা দলের লিফলেট বিতরণ

  • আপলোড তারিখঃ ১৭-০১-২০২৫ ইং
মেহেরপুরে জাতীয়তাবাদী মহিলা দলের লিফলেট বিতরণ

‘সবার আগে বাংলাদেশ’ তারেক রহমানের এই স্লোগানকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছে মেহেরপুর জেলা মহিলা দল। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর বোসপাড়া বিএনপি অফিস প্রাঙ্গণ থেকে জেলা মহিলা দলের সভাপতি সাইয়েদাতুন নেছা নয়নের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়কে সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করা হয়।

``

এসময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, সিনিয়র সহসভাপতি পলি আক্তার বেদানা, জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সহ-সম্পাদিকা নাজমুন নাহার রিনা, মহিলা দলের অর্থবিষয়ক সম্পাদিকা রুপালি খাতুন, সাংগঠনিক সম্পাদিকা ও শ্যামপুর ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার ফাহিমা খাতুন প্রমুখ।



কমেন্ট বক্স