শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক তিন

  • আপলোড তারিখঃ ১২-০১-২০২৫ ইং
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক তিন

আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওসমানপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন প্রাগপুর গ্রামের মৃত আজিম উদ্দিন বিশ্বাসের ছেলে স্বপন (২৬), ওসমানপুর দক্ষিণপাড়ার নুর উদ্দিনের ছেলে সাগর মন্ডল ওরফে হ্যাবল (২১) ও সমানপুর দাইপাড়ার মনিরুল ইসলামের ছেলে চঞ্চল মন্ডল (২২)।
পুলিশ জানায়, আটকের পর স্বপনের কাছ থেকে ১২ পিস, সাগরের কাছ থেকে ১০ পিস ও চঞ্চলের কাছ থেকে ১০ পিস বাজারে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আলমডাঙ্গা থানার মামলা নং- ০৯, ধারা- ৩৬(১) সারণির ২৯(ক)।



কমেন্ট বক্স