শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগর উপজেলা জামায়াতের মিছিল ও সমাবেশে বক্তারা

  • আপলোড তারিখঃ ১২-০১-২০২৫ ইং
মুজিবনগর উপজেলা জামায়াতের মিছিল ও সমাবেশে বক্তারা

বাংলাদেশ জামায়াতে ইসলামী মুজিবনগর উপজেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটায় মিছিলটি কেদারগঞ্জ এমবিআর মার্কেট থেকে শুরু হয়ে কেদারগঞ্জ চার রাস্তার মোড়, বল্লভপুর রোড হয়ে কেদারগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চার রাস্তার মোড়ে ফিরে সমাবেশ করে। উপজেলা জামায়াতের আমির মাওলানা খান জাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির মাওলানা তাজউদ্দিন খান।

উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল বাসারের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের বাইতুলমাল সেক্রেটারি জারজিস হুসেইন, মেহেরপুর পৌর জামায়াতের আমির সোহেল রানা ডলার এবং মেহেরপুর সদর জামায়াতের আমির মাওলানা সোহেল রানা। এছাড়া বক্তব্য দেন মুজিবনগর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ফিরাতুল ইসলাম নাঈম।

সমাবেশে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, মুজিবনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফজলুল হক গাজী, উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি মোশারফ হোসেন, উপজেলা বাইতুলমাল সেক্রেটারি আমির হোসেন, উপজেলা সমাজকল্যাণ সেক্রেটারি আমিনুল ইসলাম এবং বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।

বক্তারা এসময় ইসলামী শিক্ষার প্রচলন, দেশ ও সমাজের কল্যাণে জামায়াতের কার্যক্রমকে আরও শক্তিশালী করার কথা তুলে ধরেন। তারা সবাই একযোগে জনগণের প্রতি আহ্বান জানান, দেশকে সঠিক পথে পরিচালিত করতে ইসলামী মূল্যবোধের গুরুত্ব তুলে ধরার জন্য সবাইকে এক হতে হবে।



কমেন্ট বক্স