শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় দীর্ঘ ৪০ বছর পর আদালতের আদেশে প্রকৃত মালিক পেলেন জমির দখল

  • আপলোড তারিখঃ ১২-০১-২০২৫ ইং
দামুড়হুদায় দীর্ঘ ৪০ বছর পর আদালতের আদেশে প্রকৃত মালিক পেলেন জমির দখল

দামুড়হুদায় দীর্ঘ ৪০ বছর মামলা চালানোর পর দখলকারীদের স্থাপনা ভেঙে প্রকৃত জমির মালিকদের দখল দিয়েছেন চুয়াডাঙ্গা জজ আদালত। গতকাল শনিবার ৯টার দিকে ঢোল পিটিয়ে দেং জারি- ০৯/২০২৪ নং মোকদ্দমায় আদেশে ২৩ শতক জমির ওপর স্থাপনা ভেঙে ছমির উদ্দীন গংয়ের জমি দখল করে দেওয়া হয়।

জানা যায়, দামুড়হুদা উপজেলার ভিমরুল্লা গ্রামের শেখ মৃত ইমান আলীর ছেলে ছমির উদ্দিন শেখ বাদি হয়ে দশমি মৌজায় আর এস খতিয়ান ২৩৭ ও দাগ নং ৬৫০ উল্লেখ করে ৭৪ শতক জমির মধ্য ২৩ শতক জমি দামুড়হুদা দশমির দিদার বাক্স ছেলে নুর ইসলাম জোর পূর্বক দখল করে আছেন মর্মে দামুড়হুদা সহকারী জজ আদালতে মামলা করেন। (যার মামলা নং ১৯২/২০১৬ ইং)। দামুড়হুদা সহকারী জজ আদালত সার্বিক পর্যালোচনা করে ৯৪ নম্বর এর আদেশে ৬/০৩/২০১৭ ইং তারিখে রায় দেন। রায় হলেও জমি দখলে যেতে পারিনি প্রকৃত জমির মালিক। পরে দামুড়হুদা সহকারী জজ আদালতের সিনিয়র সহকারী জজ খাইরুল ইসলাম স্বাক্ষরিত দেং জারি- ০৯/২০২৪ নং মোকদ্দমায় দামুড়হুদা থানাধীন দশমী মৌজার অধীনে নালিশি সম্পত্তির ওপর ঘর বাড়িসহ যাহা কিছু আছে যাবতীয় উচ্ছেদ করিয়া দখল কার্য সম্পন্নের নির্দেশ প্রদান করেন।

দামুড়হুদার সিনিয়র সহকারী জজ খাইরুল ইসলামের এই আদেশ বলে জেলা জজ আদালতের নাজির মো. নজরুল ইসলাম, জারিকারক মো. আব্দুল করিম ঝন্টু, মো. মোশারেফ হোসেন এবং অ্যাডভোকেট কমিশনার মো. একলাছুর রহমানসহ দামুড়হুদা মডেল থানার পুলিশ উপস্থিত থেকে ড্রেজার মেশিন দিয়ে দখলকৃত স্থাপনা ভেঙে প্রকৃত জমির মালিকদের বুঝিয়ে দেন। স্থাপনা উচ্ছেদ করার সময় উৎসুক জনতার ভিড় করলে সেনাবাহিনীর একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন করে।

জেলা জজ আদালতের নাজির মো. নজরুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা বাদীর জমির ওপর বিবাদির স্থাপনা সরিয়ে প্রকৃত মালিকের নিকট বুঝিয়া দেই।
জমির মালিক জমির মালিক সুন্নত আলী শেখ বলেন, আমরা দীর্ঘ ৪০ বছর মামলা চালিয়ে আসছি। দীর্ঘদিন মামলা চালিয়ে আমরা পথে বসে গেছি। পরবর্তীতে এক উকিল সাহেবের দায়িত্ব মামলা চালিয়ে আমাদের পক্ষে রায় হয়েছে। মহামান্য আদালত সঠিক বিবেচনা করে আমাদের যে রায় ঘোষণা করেছেন তাতে আমরা সঠিক বিচার পেয়েছি। সেই সাথে মহামান্য আদালতের নির্দেশে দীর্ঘদিন দখলকারীদের হাত থেকে আমাদের জমি ফিরিয়ে দেওয়ায় আমরা মহামান্য আদালতকে স্যালুট জানাই।-



কমেন্ট বক্স