শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা

  • আপলোড তারিখঃ ১০-০১-২০২৫ ইং
চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা

চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের নবনির্বাচিত কমিটির আহ্বায়ক আরিফ জোয়ার্দ্দার সোনা, সদস্যসচিব মামুন-উর-রশিদ টনিক, সদস্য শরিফুল ইসলাম টোকন, হাজী আলমগীর কোবির ও তরিকুল ইসলাম সোহেলকে শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর চেম্বার অব কমার্সে এ শুভেচ্ছা জানিয়েছেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সংগঠন সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান উল ইসলাম কাজল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মীর শুভ মাজান ও অনিক প্রমুখ। এছাড়াও সদস্যসচিবের নিজ ব্যবসায়িক অফিসে শুভেচ্ছা জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের ক্রীড়া সম্পাদক অহনাফ শারিয়ার শনি, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন আলী লিমন, লিমন প্রমুখ।

``

নবনির্বাচিত কমিটির সদস্যসচিব মামুন-উর-রশিদ টনিক বলেন, ‘আমরা একটি সম্মিলিত প্রচেষ্টায় জেলার ট্রাক মালিকদের সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করব। সকল মালিকদের সহযোগিতা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা অঙ্গীকারবদ্ধ যে, এলাকার উন্নয়নে সবধরণের সহযোগিতা প্রদান করব এবং সকল সমস্যা সমাধানে পদক্ষেপ নেব।’



কমেন্ট বক্স