শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা পৌর জাতীয় পার্টির সভাপতি আতিয়ার রহমান আর নেই

  • আপলোড তারিখঃ ১০-০১-২০২৫ ইং
আলমডাঙ্গা পৌর জাতীয় পার্টির সভাপতি আতিয়ার রহমান আর নেই

আলমডাঙ্গা পৌর জাতীয় পার্টির সভাপতি ও আনন্দধামের পরিচিত মুখ আতিয়ার রহমান (৫০) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আলমডাঙ্গা উপজেলা নাগদাহ ইউনিয়নের জহুরুলনগর গ্রামের মৃত মোকলেসুর রহমানের ছেলে আতিয়ার রহমান আনন্দধামে দীর্ঘদিন ধরে কাঠের ব্যবসা করতেন। বেশ কিছুদিন যাবত আতিয়ার অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি একটু বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে পরিবারের লোকজন চিকিৎসকের পরামর্শে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাত তিনটার দিকে তার মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার বাদ আসর আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ ময়দানে তার জানাজা শেষে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. সোহরাব উদ্দিন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুল হক পিণ্টু, জাতীয় পার্টির আলমডাঙ্গা উপজেলা সভাপতি জাহিদ হাসান রেণ্টু, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল ইসলাম বকুল, লিপু মিয়া, জলিল মিয়া, জয়নাল হোসেন প্রমুখ।



কমেন্ট বক্স