শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের শোডাউন

  • আপলোড তারিখঃ ১০-০১-২০২৫ ইং
আলমডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের শোডাউন


চুয়াডাঙ্গায় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে আলমডাঙ্গা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। গতকাল কৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শামীম রেজার নেতৃত্বে মোটরসাইকেল শোডাউনটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলমডাঙ্গা চারতলার মোড়ে এসে শেষ হয়।
মোটরসাইকেল র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, পৌর জামায়াতের আমির মোহাম্মদ মাহের আলী, সেক্রেটারি মো. মুসলিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর শাখার সাইফুল্লাহ, সেক্রেটারি মো. শামীম রেজা, সহকারী সেক্রেটারি নাজমুস সালহীন, অর্থ সম্পাদক রাশেদুল ইসলাম, রাজনসহ নেতা-কর্মীরা।
শোডাউন শেষে চারতলার মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় আমিরে জামায়াতের আগমন উপলক্ষে দাওয়াতের কাজকে জোরদার করার আহ্বান জানানো হয়। উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল বলেন, ‘আমিরে জামায়াতের আগমন উপলক্ষে আমরা সকল ইউনিয়ন, পৌর ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের সংগঠিত করছি। আগামী ১৭ জানুয়ারি নেতা-কর্মীরা যার যার অবস্থান থেকে প্রস্তুত হয়ে ব্যাপক সমাগম ঘটিয়ে প্রমাণ করে দেব আলমডাঙ্গার মাটি জামায়াতের ঘাটি।’



কমেন্ট বক্স