আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড (হাটবোয়ালিয়া-হাটুভাঙ্গা আমতৈল) বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় হাটবোয়ালিয়া হাসপাতাল মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রউফ ওরফে খোকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান।
তিনি বলেন, ‘শহিদ জিয়ার আদর্শে গড়া দল বিএনপি। আমাদের শক্তি তৃণমূলের নেতা-কর্মীরা। আগামী নির্বাচনে বিএনপিকে জয়লাভ করতে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটি ওয়ার্ডের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জনগণের জন্য কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সকলকে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করতে হবে।’
সভায় প্রধান বক্তা ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু। উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহেল হুদা, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন, সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জান মোহাম্মদ, ষোলটাকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, কৃষক দলের সভাপতি জাকির হোসেন, সিনিয়র সহসভাপতি আয়ুব আলী, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল হুদা, স্বেচ্ছাসেবক দলের নেতা মহিদুল ইসলাম, যুবদল নেতা সাধন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমন, ২ নম্বর ওয়ার্ড বিএনপি সহসভাপতি টিকারদ্দিন, সিনিয়র সহসভাপতি কমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লিটন আলী, সহসাংগঠিন সম্পাদক বজলুর রহমান, কৃষিবিষয়ক সম্পাদক মিণ্টু আলী, মিলন, শামিন, রিফাত, আলীম, শিলন প্রমুখ।
সভা পরিচালনা করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ছবিরুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মুর্শিদ কলিন।
সমীকরণ প্রতিবেদন