শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বাংলা থিয়েটারের উদ্যোগে কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ ১০-০১-২০২৫ ইং
ঝিনাইদহে বাংলা থিয়েটারের উদ্যোগে কম্বল বিতরণ

ঝিনাইদহ শহরের শিল্পকলা একাডেমি চত্বরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলা থিয়েটারের আয়োজনে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি আসিফ ইকবাল কাজল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন, অংকুর নাট্য একাডেমির নাজিম উদ্দীন জুলিয়াস, বাংলা থিয়েটারের সভাপতি এসএম শাহিন, সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা ইমরান হায়দার রাজা, সাংগঠনিক সম্পাদক জাসাস নেতা জাহিদ হাসান, সহসভাপতি আব্দুল মতিন ও ঝিনাইদহ শিশু কিশোর নাট্যদলের সাধারণ সম্পাদক মীর আব্দুল মান্নান বক্তব্য দেন। আলোচনা সভা শেষে ঝিনাইদহ শহরের ভাসমান ও দুস্থ কয়েকশ পরিবারগুলোর মাঝে বাংলা থিয়েটারের নামাঙ্কিত কম্বল বিতরণ করা হয়।



কমেন্ট বক্স